IQNA

কাজাকিস্তানে ‘ইসলামী শিক্ষা’র আলোকে বিশেষ কোর্স শুরু

21:31 - October 12, 2012
সংবাদ: 2430010
কুরআনিক কার্যক্রম বিভাগ: কাজাকিস্তানের ‘অলমাতি’ শহরের কেন্দ্রীয় মসজিদে কাজান ভাষায় ‘ইসলামী শিক্ষা’র আলোকে বিশেষ শিক্ষা কোর্স শুরু হয়েছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বিশেষ শিক্ষা কোর্স কাজাকিস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসনের পক্ষ থেকে ‘অলমাতি’ শহরের কেন্দ্রীয় মসজিদের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত শিক্ষা কোর্স বিভিন্ন বয়সের নারী-পুরুষের জন্য ৮ই অক্টোবরে শুরু হয়েছে এবং ১ম নভেম্বরে সমাপ্তি হবে।
আকাইদ, আরবি শিক্ষা, পবিত্র কোরআন তেলাওয়াত, আরবি গ্রামার, ফিকাহ এবং শুদ্ধ ভাবে নামাজ শিক্ষা সহ অন্যান্য ইসলামিক বিষয়ে কাজাকিস্তানের অধিবাসীদের শিক্ষা প্রদান করা হবে।
1117177
captcha