‘Press TV’ বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাংলাদেশী সহস্রাধিক মুসলিম জনতা হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ নির্মাণের প্রতিবাদে ইসলামপন্থী কয়েকটি দলের উদ্যোগে ১২ই অক্টোবরে বিক্ষোভ সমাবেশ করেছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন জু’মার নামাজের আগে দেয়া বক্তব্যে এ ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, হযরত মোহাম্মাদ (সা.)কে মুসলমানেরা নিজের প্রাণের চেয়ে বেশি ভালবাসেন। তাঁর কোন অবমাননা বিশ্ব মুসলিম বরদাশত করবে না।
পুলিশ অফিসার ‘মেহদী হাসান’ বলেছে, পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের বিক্ষিপ্ত করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং প্রায় একশ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
ইরান, তুরস্ক, সুদান, মিশর, ইয়েমেন, তিউনিসিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ইরাক, মরক্কো, সিরিয়া, কুয়েত, নাইজেরিয়া, কেনিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, কাশ্মীর এবং গাজা অঞ্চলে ইসলাম প্রিয় জনতারা প্রতিনিয়ত এই অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করছে। এবং এই চলচ্চিত্র নির্মাতার ফাঁসির আহবান জানাচ্ছে।
এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিক্ষোভকারীরা দাবী করেছে; মার্কিন সরকার এই চলচ্চিত্র নির্মাণের দরুন বিশ্ব বাসির নিকট যেন ক্ষমা চাই।
উল্লেখ্য যে, আমেরিকা কর্তৃক নির্মিত ইসলাম বিরোধী এই ছবি নির্মাণের জন্য জায়নবাদিরা পঞ্চাশ লাখ ডলার সাহায্য করেছে।
1118381