আন্তর্জাতিক বিভাগ : ইহুদিবাদী এক বিশ্লেষক জায়নবাদী দৈনিক হাআর্টস-এ লিখেছে যে, দখলকৃত ভূখণ্ডে পাইলট বিহীন বিমান প্রেরণের মাধ্যমে প্রমাণ করেছে যে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের সবচেয়ে বুদ্ধিমান শত্রু হচ্ছে হিজবুল্লাহ।
আল-মারকাযিয়া ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : দৈনিক হাআর্টসে’র সামরিক বিষয়ক বিশ্লেষক বলেছেন : ইরানের তৈরী ড্রোন বিমান ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে প্রেরণের মাধ্যমে প্রমাণ করেছে যে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের সবচেয়ে বুদ্ধিমান শত্রু হচ্ছে হিজবুল্লাহ এবং ইসরাইল ও হিজবুল্লাহ্ পরস্পর হতে ভয় পায়।
আমুস হারইল বলেন : ইসরাইলের নিরাপত্তা সংস্থা, হিজবুল্লাহ’র ড্রোন এদেশের আকাশ সীমার নিরাপত্তা ফাঁকি দিয়ে এ দেশের সীমান্তে প্রবেশ বিষয়ক তদন্তের বিষয়ে নিরব রয়েছে। কিন্তু যা কিছু স্পষ্ট তা হল, এ বিমানটি ৬ বছর পূর্বে প্রেরিত অপর ৩টি বিমানের মত ছিল না। প্রেরিত এ ড্রোনের কাজ ছিল ইসরাইলের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যের ছবি সংগ্রহ করা ও ইসরাইলের আকাশ সীমার নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা এবং জায়নবাদীদের মাঝে এক প্রকার ত্রাসের সৃষ্টি করা।
আমুস হারইল আরো বলেন : হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রসমূহের বিষয়ে সৈয়দ হাসান নাসরুল্লাহ’র বক্তব্য এবং ইসরাইলের বেসামরিক ভবনসমূহকে টার্গেট করার বিষয়ে তার প্রদত্ত তথ্য অত্যন্ত সুক্ষ্ম। আর নাসরুল্লাহ কর্তৃক ড্রোন প্রেরণটিও ছিল হিজবুল্লাহর ক্ষমতার বহির্প্রকাশ, যা ইসরাইলের জন্য লজ্জার কারণ হয়েছে (কেননা এতদিন পর্যন্ত তাদের অহংকার ছিল যে, তাদের আকাশ সীমার নিরাপত্তা ফাঁকি দেওয়া অসম্ভব)।#1118924