‘trouvetamosquee’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘মদিনা’ নামের এই মসজিদটি সামনের অংশ এবং দুইটি মিনার কাচ দ্বারা নির্মাণ করা হয়েছে। চলতি সপ্তাহে ‘মেঘালয়' রাজ্যের ‘শীলানাঙ্গ’ শহরে এই মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চার তালা বিশিষ্ট কাচ দ্বারা নির্মিত এই মসজিদটি নির্মাণের জন্য দেড় বছর সময় লেগেছে। ‘মদিনা’ মসজিদে একসঙ্গে দুই হাজার নামাজী নামাজ আদায় করতে পারবে।
এই মসজিদের পাশে এতিম শিশুদের জন্য আশ্রায়াগার, লাইব্রেরি এবং ইসলামী কার্যক্রমের জন্য অফিস নির্মাণ করা হয়েছে।
উক্ত মসজিদের গম্বুজ এবং মিনার আলো দ্বারা আলোকিত করা হয়েছে। একারণে অতি দুর থেকেও মসজিদের মিনারের আলো দেখে মসজিদের স্থান সনাক্ত করা সম্ভব।
উল্লেখ্য যে, এর আগে মালয়েশিয়া এবং জার্মানে কাচ দ্বার মসজিদ নির্মাণ করা হয়েছে।
1120594