‘Front Page’ ম্যাগাজিনের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন ফিলিস্তিনির বিভিন্ন সমস্যা, ফিলিস্তিনির স্বীকৃতি এবং ইসরায়িলির নিশ্চিহ্নের আলোকে অনুষ্ঠিত হবে।
‘ইসরায়িল নিপাত যাক’ সম্মেলনের লোগোয় লাল সবুজ এবং সাদা রং এর পাখি এবং ফিলিস্তিনির মানচিত্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া অধিকৃত অঞ্চলও নির্ধারণ করা হয়েছে।
উক্ত সম্মেলন ‘AMP’ ‘আমেরিকার মুসলমানেরা ফিলিস্তিনদের জন্য’ এবং তুর্কি এয়ারলাইন্সের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
আমেরিকান ইসলামী নীতি পরিষদের সভাপতি ‘নাহাদ আবাদ’, উত্তর আমেরিকা ইসলামী পরিষদের মহাসচিব ‘সাফা জারজুর’, শিকাগো মসজিদ ফাউন্ডেশনের প্রধান ‘জামাল সাইদ’, ইলিনয় ইসলামী কেন্দ্রের ইমাম ‘আমিনুল আলী’, মিলওয়াকি ইসলামিক সোসাইটির নির্বাহী পরিচালক ‘ওসমান আতা’ এবং পুরোহিত ইউনিয়নের যাজক ‘ডোনাল বেগনার’ সহ বিশ্বের বিভিন্ন দেশে থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মহোদয় এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
1121362