IQNA

ইরানের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে কোনো বাঁধা নেই : রাশিয়া

23:31 - October 20, 2012
সংবাদ: 2434857
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক কাউন্সিলের চেয়ারম্যান ইগোর কুরুতচেন্কো বলেছেন,ইরানের কাছে রুশ অস্ত্র বিক্রির ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। ইরানের ওপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে সামরিক সরঞ্জাম বিক্রিতে কোনো বাধা সৃষ্টি হবে না বলেও জানান তিনি।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট:তিনি বলেন,আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানে সামরিক সরঞ্জাম বিক্রি করা বৈধ। ইরান রাশিয়ার কাছ থেকে এক হাজার একশ' থেকে এক হাজার তিনশ' কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনবে বলে জানান তিনি।
কুরুতচেন্কো দাবি করেন, ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাও অস্ত্র বিক্রির ক্ষেত্রে কোনো বাঁধা নয়।ইরান সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে -এমন ভিত্তিহীন অভিযোগে পাশ্চাত্য তেহরানের বিরুদ্ধে দফায় দফায় একতরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এ ধরনের নিষেধাজ্ঞায় ইরানের সাধারণ জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সম্প্রতি প্রকাশ্যে ঘোষণাও দিয়েছে যে, তারা ইরানের সাধারণ জনগণ যাতে কষ্ট পায় সেজন্যই নিষেধাজ্ঞা আরোপ করছে।# রেডিও তেহরান
captcha