কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শোকানুষ্ঠান ১৪ই অক্টোবর ঈশার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। জায়নাবিয়া মসজিদের ইমাম ‘হামিদ তুরান’ তার নিজের বক্তৃতায় ইমাম জাওয়াদ (আ.)এর বরকতময় জীবনীর আলোকে মূল্যবান বক্তব্য পেশ করেন।
তিনি জানান, ইমাম জাওয়াদ (আ.) অল্প বয়সে ইমামত লাভ করেন। দশ বছর বয়সে ইমাম জাওয়াদ (আ.) বিভিন্ন জ্ঞানী ব্যক্তিত্বমণ্ডলীর ৩০ হাজার প্রশ্নের উত্তর দেন।
ইমাম জাওয়াদ (আ.)এর জীবনী এবং শহীদ হওয়ার ঘটনা অংশগ্রহণকারীদের জন্য বিস্তারিত ভাবে উল্লেখ করেন।
সর্বশেষে ইসলামী সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এই শোকানুষ্ঠানের সমাপ্তি হয়।
1121469