‘আল মেসরিউন’ সংবাদপত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভুল প্রিন্টকৃত এই কোরআন শরীফ লেবাননের ‘দারুল মিনার’ ছাপাখানায় প্রকাশিত হয়েছে। এই কোরআন শরিফ গুলোয় স্থানচ্যুতি এবং হস্তক্ষেপ করা হয়েছে।
ভুল প্রিন্টকৃত কোরআন শরিফ গুলোয় সুরা কিসাসের ২৯ নম্বর আয়াত «فَلَمَّا قَضَى مُوسَى الْأَجَلَ» এবং সুরা নামলে’র ৩২ নম্বর আয়াত «قَالَتْ یَا أَیُّهَا المَلَأُ» এবং অন্যান্য আয়াত বিক্ষিপ্ত ভাবে প্রিন্ট হয়েছে।
এই কোরআনগুলো আল আজহারের অনুমতিতে ৯৩নং কোডে ১১-৯-২০০২ তারিখে প্রিন্ট ও প্রকাশিত করা হয়েছে।
আজহার ইসলামিক রিসার্চ কাউন্সিলারের পরামর্শকরই ‘আহমেদ জাঁকি’ এ সম্পর্কে বলেছে, আল আজহারের অনুবাদ ও সম্পাদনা কাউন্সিলারের পক্ষ থেকে এই ভুল প্রিন্টকৃত কোরআনগুলো প্রিন্ট করার আগে পর্যালোচনা এবং সম্মতি প্রদান করেছে।
1121675