IQNA

ব্রাজিলে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘মুক্ত ফিলিস্তিন’ অনুষ্ঠিত হবে

22:56 - October 22, 2012
সংবাদ: 2436221
আন্তর্জাতিক বিভাগ: ব্রাজিলের ‘পোর্টো এলগ্রো’ শহরে ২৯শে নভেম্বর থেকে ১ম ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সম্মেলন ‘মুক্ত ফিলিস্তিন’ অনুষ্ঠিত হবে।
‘europalestine’ ওয়েব সাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শীর্ষ সম্মেলন যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান ফিলিস্তিনির স্বাধীনের জন্য চেষ্টা করছে তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। যাতেকরে এসকল ব্যক্তিমণ্ডলী ও প্রতিষ্ঠান সমূহ একে অপরকে জানতে পারে এবং ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন অধিবাসীদের অধিকার পুনরুদ্ধার করতে পারে।
‘মুক্ত ফিলিস্তিন’ শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনির সকল টেলিভিশন নেটওয়ার্কে আমন্ত্রণ করা হয়েছে। যাতেকরে এই সম্মেলনে অংশগ্রহণ করে ফিলিস্তিনই অধিবাসীদের রক্ষার্থে নিজেদের একাত্মতা প্রকাশ পায়।
উল্লেখ্য যে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে বিপ্লবের সূত্র ধরে ব্রাজিলে ফিলিস্তিনির মুক্তি বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
1123664
captcha