‘আল-জাজিরা’ চ্যানেলের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তিনি এ সম্পর্কে জানিয়েছেন যে, আত্মঘাতী ঐ ব্যক্তি পুলিশের পোষাক পরে ফারিয়াব প্রদেশের ঈদগাহ’তে নিজেকে বিস্ফোরিত করে। এ ঘটনায় ৩৭ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত হয়েছে।
আফগানিস্তানের উত্তর অঞ্চলের পুলিশ মুখপাত্র লাল মুহাম্মাদ আহমাদ যাঈ এ সম্পর্কে জানিয়েছেন যে, ঈদের ছুটির প্রথম দিনে ফারিয়াব প্রদেশের প্রাদেশিক শহর ‘মাইমানাহ’তে এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন : ঈদ উপলক্ষ্যে মুসল্লিগণ পরস্পরকে মোবারকবাদ দিচ্ছিলেন এ সময় আত্মঘাতী ঐ ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করে। নিহতদের অর্ধেকের বেশী ছিল পুলিশ সদস্য।
তিনি আরো জানিয়েছেন : এ বিষয়টি এখনো স্পষ্ট হয়নি যে, প্রাণে বেঁচে যাওয়া ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধানের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছিল কিনা।
উল্লেখ্য, ফারিয়াব প্রদেশের ‘মাইমানাহ’ শহরের মুসলমানরা ঈদগাহ’তে ঈদের নামায আদায়ের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।#1126375