Bonjouregypte ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি শরিয়ত বাস্তবায়নের সমর্থনে মিছিল করবে মিশরের জনগণ। এ মিছিল আগামী শুক্রবার কায়রোর আত-তাহরির স্কয়ারে অনুষ্ঠিত হবে। মিছিলটি সামাজ ও ব্যবস্থাপনাসহ সকল ক্ষেত্রে ইসলামি শরিয়াত বাস্তবায়নের পক্ষপাতী ইসলামি দলগুলোর উদ্যোগে আয়োজিত হয়েছে। প্রকৃত অর্থে মুহাম্মাদ মুরসীর বর্তমান নীতি এবং মিশরের সংবিধানে ইসলামি শরয়ী আইন ব্যবস্থা স্থান দেওয়ার বিষয়ে তার পশ্চাদপসারণের প্রতিবাদে মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সালাফিদের দল ‘নূর’ –মুসলিম ব্রাদারহুডের পর সংসদ নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী- এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত কোন সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।# 1126317