বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পবিত্র এ দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভা ‘গাদীর, বেলায়াত ও ইমামত’ শিরোনামে মারাভি অঞ্চলের ইমাম আলী মসজিদ ও ইসলামি কেন্দ্রের উদ্যোগে আহলে বাইত (আ.) এর ভক্তগণের উপস্থিতির মধ্য দিয়ে আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এছাড়া আগামী শনিবার (৩রা নভেম্বর) ফিলিপাইনের দক্ষিন অঞ্চলের যায়নাবিয়াহ কেন্দ্রের উদ্যোগে ‘বেলায়াত ও ইসলামি শাসন ব্যবস্থা’ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে যাম্বাওয়ানঙ্গো শহরস্থ ইমাম মাহদী (আ. ফা.) মসজিদে ‘বেলায়াত, মাহদাভিয়্যাত ও আদালত’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে ফিলিপাইনে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, এদেশের রাজধানীতে অবস্থানরত ইরানি ছাত্র ও সাধারণ ইরানির অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এক আনন্দ মাহফিলের আয়োজন করেছে।#1129037