‘kmsnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাশ্মীরের হিন্দুওয়ারা শহরে কয়েক জন অজ্ঞাত ব্যক্তি ১৩ই নভেম্বরে একটি মসজিদে হামলা চালায় এবং এই মসজিদের কিছু অংশে আগুন জ্বালায়। একারণে কয়েকটি কোরআন শরীফে আগুন লাগে। এর প্রতিবাদে হিন্দুওয়ারা শহরের জনতা বিক্ষোভ মিছিল বের করে।
কাশ্মীরের ইসলামী নেতা ‘সাইয়্যেদ আলী গিলানী’ একাজের জন্য নিন্দা প্রকাশ করে জানিয়েছেন, এরকম ঘটনা কাশ্মীরে প্রায় সময়ই ঘটে থাকে আর এটা ইসলামী শত্রুদের একটি বড় ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, ভারত সরকারের এব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া উচিত। পুলিশ বাহিনী অপরাধীদের গ্রেফতার করতে অক্ষম। কিন্তু দেখা যায় যে, পুলিশ বাহিনী কাশ্মীরের উদার নেতাদের গ্রেফতার করতে অতি দ্রুত পদক্ষেপ নিয়ে থাকে।
1131246