IQNA

আয়াতুল্লাহ নূরী হামেদানীকে স্বাগত জানালেন নাজাফের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বরা

21:59 - November 07, 2012
সংবাদ: 2444656
আন্তর্জাতিক বিভাগ : ইমামগণ (আ.) এর মাযার যিয়ারতের উদ্দেশ্যে ইরাক সফর করছেন বিশিষ্ট মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ নূরী হামেদানী। তিনি আজ (৭ই অক্টোবর) নাজাফে আশরাফে প্রবেশ করেছেন, এ সময় নাজাফের ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রাদেশিক কর্মকর্তাগণ তাকে স্বাগত জানান।
নূন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ হুসাইন নূরী হামেদানী, যেয়ারতের উদ্দেশ্যে আজ ইরাকে পৌঁছেছেন। নাজাফের আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নাজাফ প্রদেশের কর্মকর্তাগণ এবং নাজাফের ধর্মীয় ব্যক্তিত্বগণ।
নাজাফ বিমানবন্দরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জনাব আলী উজাইনাহ বলেন : বিগত কয়েক দশকে এই প্রথমবার ইরানের কোন শিয়া মারজায়ে তাক্বলিদ ইরাক সফরে এসেছেন।#1133474
captcha