কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘সিরাতুন নাবী’ বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠান ৮ম নভেম্বর স্থানীয় সময় সকাল ১০ ঘটিকায় শুরু হয়েছে এবং ১০ম নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাওয়ালপিন্ডির প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ধর্মীয় এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। হযরত মোহাম্মাদ (সা.) এর মর্যাদাপূর্ণ জীবনীর আলোকে এই প্রতিযোগিতার প্রশ্ন তৈরি করা হয়েছে।
এই প্রতিযোগিতার সমাপনই অনুষ্ঠানে ‘ফেইজুল ইসলাম’ আঞ্জুমানের পক্ষ থেকে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।
1133845