‘cri’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে পাকিস্তানের রেল-মন্ত্রী দৃঢ়ভাবে নিন্দা প্রকাশ
করেন এবং এই চলচ্চিত্র নির্মাতার শাস্তির দাবীর অভিযোগে আমেরিকান কর্মকর্তা রাজনৈতিক কারণে পাকিস্তানের রেল-মন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে।
পাকিস্তানের স্থানীয় মিডিয়া পরিষদ জানিয়েছে, মার্কিন দূতাবাস পাকিস্তানের রেল-মন্ত্রী ‘গোলাম আহমেদ বিললর’ এবং তার স্ত্রীর মার্কিন সফর বাতিল করেছে।
পাকিস্তানের রেল-মন্ত্রী ‘গোলাম আহমেদ বিললর’ আন্তর্জাতিক আইন সংস্থার নিকট হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের নির্মাণকারীর শাস্তির প্রত্যাশা করেছে।
উল্লেখ্য যে, ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রে বেশ কয়েকবার মহামানব হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে বানোয়াট অপমানকর দৃশ্য তুলে ধরা হয়েছে। আর একারণে বিশ্ববাসী এই চলচ্চিত্রের বিরুদ্ধে আপত্তি করেছে।
1134953