IQNA

দাগস্থানে কয়েদীদের জন্য মসজিদ নির্মাণ করা হবে

2:11 - November 16, 2012
সংবাদ: 2448979
সামাজিক বিভাগ: দাগস্থানে মানবাধিকার রক্ষাকর্মী সংস্থার পক্ষ থেকে কয়েদীদের জন্য মসজিদ নির্মাণ করা হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বর্তমানে দাগস্থানে মানবাধিকার রক্ষাকর্মী সংস্থার কর্মীরা কয়েদীদের খাঁটি ঈমান এবং ভালো কাজের অনুপ্রেরণা প্রদানের উদ্দেশ্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। এরপর কয়েদীদের জন্য মসজিদ তৈরি করা হবে।
এই পরিকল্পনার পরিচালক ‘Larisa Gugueva’ ১১ই নভেম্বরে জানিয়েছেন, এই পরিকল্পনা গ্রহণের প্রধান উদ্দেশ্য হচ্ছে কারাবন্দীদের মধ্যে ধর্মীয় অধিকার এবং বিশ্বাস ফিরিয়ে আনা।
এছাড়াও দাগস্থানের কর্তৃপক্ষ বিশেষ করে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রী এই উদ্যোগে প্রশংসা করেছে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল প্রকার সহায়তার কথা জানিয়েছে।
1137332

captcha