কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হোসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাজারে মহরম মাস উপলক্ষে ১৫ই নভেম্বরে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
পতাকা পরিবর্তনের এই অনুষ্ঠান ইরাকী অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ব্যক্তি মণ্ডলী এসময়ে আহলে বায়েতের প্রতি ভালোবাসা এবং গভীর অনুরক্তি প্রকাশের জন্য কবিতা পাঠ করেন।
ইমাম হোসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাজারের পতাকা পরিবর্তন অনুষ্ঠান গতানুগতিক ভাবে চলে আসছে। যা প্রতি বছর মহরম মাস আগমন উপলক্ষে অনুষ্ঠিত হয়। কালো পতাকা শোকের চিহ্ন আর একারণেই প্রতি বছর মহরম মাসে ইমাম হোসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাজারে কালো পতাকা উত্তোলন করা হয়।
1138277