‘afriquinfos’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উত্তর আফ্রিকার মহিলা সংঘের সহযোগিতায় ২৬শে নভেম্বরে শুরু হয়েছে এবং ২৭শে নভেম্বর সমাপ্তি হয়েছে।
মরক্কোর সংবিধান সংশোধন করার পর এদেশের নারীদের অবস্থান এবং আরবি ও ইসলামি দেশ গুলোয় নারীদের অবস্থা পর্যবেক্ষণে আলোকে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মেলনে নারীদের সামাজিক কার্যক্রম, মুসলিম নারী এবং তাদের রাজনৈতিক অবস্থান, এদেশের জাতীয় অনুষ্ঠানে নারীদের ভূমিকা এবং ইসলামী দেশসমূহে নারীদের রাজনৈতিক ভূমিকা সহ অন্যান্য বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গোলটেবিলের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতাগুলোকে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস্তবায়িত করা, ইসলামি শিক্ষার ক্ষেত্রে নারী ও পুরুষের সমাধিকারও এই শীর্ষ সম্মেলনে আলোচনা করা হয়েছে।
1143838