কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানে দাতব্য প্রতিষ্ঠান, ইমাম হোসাইন (আ.)এর নামে ১২০ খতম কোরআন হাদিয়া পরিকল্পনাটি নিয়েছে। এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মোবাইলে sms এর মাধ্যমে এদেশের জনগণের নিকট এক পাড়া কোরআন পড়ার আহ্বান জানিয়েছ। এই আহ্বানে এদেশের জনগণ ব্যাপক আগ্রহী প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারীরা sms পাওয়ার পর নিজেদের কোরআন পড়া শুরু করে।
চার হাজারেরও অধিক জনগণ এই পরিকল্পনায় বাস্তবায়নের জন্য এই দাতব্য প্রতিষ্ঠানে sms পাঠায়। এবং এদের মধ্যে এক পাড়া, দুই পাড়া করে কোরআন পরে দাতব্য প্রতিষ্ঠানে sms পাঠায়। পরবর্তীতে হিসাব করে দেখা যায় যে, ১২০ বার কোরআন খতম করে এদেশের জনগণ ইমাম হোসাইন (আ.)এর নামে হাদীয়া করেছে।
1144421