কুরআনিক কার্যক্রম বিভাগ: মহরম মাস আগমনে ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সাথীদের শহীদ স্মরণে কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকমণ্ডলী, কর্মী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব রুমে কোরআন খতমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআন খতম অনুষ্ঠানের পর অংশগ্রহণ কারীরা ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সাথীদের উদ্দেশ্যে দুরুদ পাঠ করেন এবং ইমাম হোসাইন (আ.)এর কালজয়ী বিক্ষোভের প্রতি গুরুত্বারোপ করে বিশেষ বক্তৃতা পেশ করে।
উল্লেখ্য যে, মহরম মাস উপলক্ষে এদেশের একাডেমিক মূলক কেন্দ্র গুলোয় বিশেষ করে ছাত্রাবাসে ইমাম হোসাইন (আ.)এর শহীদ স্মরণে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন করা হয়।
1144451