IQNA

মার্কিন যুক্তরাষ্ট্রে মিশিগান বিশ্ববিদ্যালয়ে ‘হিজাব দিবস’ পালিত

13:16 - December 01, 2012
সংবাদ: 2456365
আন্তর্জাতিক বিভাগ: মিশিগান বিশ্ববিদ্যালয়ে চল্লিশ জন অমুসলিম ছাত্রী ‘হিজাব দিবস’ উপলক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে হিজাব পরিধান করেছে।
‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে মিশিগান বিশ্ববিদ্যালয়ের আঞ্জুমানের পক্ষ থেকে তিন বছর ধরে ‘হিজাব দিবস’ উদযাপিত হয়ে আসছে।
এই অনুষ্ঠান আমেরিকান মুসলমানের পক্ষ থেকে বিশ্ব বাসির নিকট ইসলামকে পরিচয় করানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে এবং চল্লিশ জন অমুসলিম ছাত্রী এই অনুষ্ঠানে স্বেচ্ছায় হিজাব পরিধান করেছে।
হিজাব দিবস উদযাপন উপলক্ষে অমুসলিম ছাত্রীরা স্বেচ্ছায় হিজাব পরিধান করেছে এবং তারা এই সুযোগে মুসলিম ছাত্র-ছাত্রীদের সঙ্গে কয়েক দিন কাটাতে পারবে। ইসলামী পোশাক পরিধান করে তাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
এই বিশ্ববিদ্যালয়ের খৃস্টান ছাত্র ‘Emilie Keyes’ দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মিশিগান রেডিওতে তার একটি সাক্ষাৎকারে বলেছে, এটা আমার জন্য সুবর্ণ সুযোগ যার মাধ্যমে হিজাব সম্পর্কে অন্যদের প্রতিক্রিয়া এবং মতামত নির্ধারণ করতে পেরেছি।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী একে অপরের সঙ্গে নিজেদের অভিজ্ঞতাগুলো ভাগ করেছে।
1145840

captcha