IQNA

তৃতীয় বৃহত্তম সিনাগগ মসজিদুল আকসার পাশে নির্মাণ করা হবে

11:07 - December 02, 2012
সংবাদ: 2456953
আন্তর্জাতিক বিভাগ: এনডাউমেন্ট ফাউন্ডেশন এবং মিরাসে আকসা সংস্থা জানিয়েছে, জায়নবাদিরা মসজিদুল আকসার পাশে ‘ইসরাইলের অলঙ্কার’ নামে তৃতীয় বৃহত্তম সিনাগগ নির্মাণ করবে।
‘Palestine Info’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এনডাউমেন্ট ফাউন্ডেশন এবং মিরাসে আকসা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদুল আকসার ২০০ মিটার পশ্চিমে পুরনো সিনাগগ পুনরুদ্ধারের অজুহাতে এই সিনাগগ নির্মাণ করা হবে।
তারা আরও জানান, মসজিদুল আকসার ধ্বংসাবশেষের পাশে তৃতীয় সিনাগগ নির্মাণ করা হচ্ছে। এই সিনাগগ নির্মাণের মূল উদ্দেশ্য জেরুজালেমকে ইহুদিতে পরিণত করা।
এই বিষয়ে হামাস বলেছে, জায়নবাদিরা মসজিদুল আকসা খারাপ করার কোন অধিকার রাখে না। তারা সীমা লঙ্ঘন করেছে এবং অত্যাচারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে।
এছাড়াও জায়নবাদিরা তিন হাজার নতুন হাউজিং নির্মাণ করছে। জায়নবাদিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি না রেখে তাদের ইচ্ছা মত ফিলিস্তিনর প্রতি তীব্র অত্যাচার করছে।
1145723
captcha