IQNA

মিশরের প্রসিডেন্ট প্রসাদ ঘেরাও করেছে এদেশের জনতা

1:08 - December 07, 2012
সংবাদ: 2459201
আন্তর্জাতিক বিভাগ: মিশরের রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করেছে হাজার হাজার বিক্ষোভকারী। পুলিশ টিয়ার গাস ও লাঠিচার্জ করেও তাদেরকে থামাতে হিমশিম খায়।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এক পর্যায়ে তারা প্রেসিডেন্ট প্রাসাদের কয়েকশ' মিটারের মধ্যে চলে আসে। পুলিশের সঙ্গে সংঘর্ষ অন্তত ১৮ জন আহত হয়েছে। পরে পুলিশের ছোঁড়া ব্যাপক টিয়ার শেলের মুখে তারা পিছিয়ে আসতে বাধ্য হয়।
বিরোধীরা জানিয়েছে, তারা অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে অবস্থান কর্মসূচি পালন করবে। এ সময় তারা তাদের ভাষায় অবৈধ নতুন ডিক্রি ও সাংবিধানিক পরিষদ বাতিলের দাবি জানায়। এ ছাড়া বিক্ষোভকারীরা বলেছে, "আমরা কথা বলতে পারব না; কোনো আদালতের স্মরণাপন্নও হতে পারব না। ৩০ বছর ধরে আমরা বিশ্বাসঘাতকতার শিকার। ‌মুরসিকে আমরা বিশ্বাস করি না।"
জনতা-পুলিশ সংঘর্ষের পর প্রেসিডেন্ট মুরসি ইত্তিহাদিয়া প্রাসাদ ছেড়ে চলে যান। তার আগে তিনি সেখানে একটি সভায় যোগ দেন বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।
মিশরের মধ্যাঞ্চলীয় মিনয়া এবং বন্দরনগরী আলেকজান্দ্রিয়াতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
গত ২২ নভেম্বর প্রেসিডেন্ট মুরসি একটি নতুন সাংবিধানিক ডিক্রি জারি করেন যাতে বলা হয়েছে- কেউ সাংবিধানিক পরিষদকে বিলুপ্ত করতে পারবে না। এ ছাড়া, বিপ্লব রক্ষার জন্য প্রেসিডেন্ট যেকোনো পদক্ষেপ নিতে পারবেন; প্রেসিডেন্ট যে আইন জারি করবেন তা চূড়ান্ত এবং কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তবে, দেশটির বিরোধীদলগুলো এ ডিক্রি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে।
1148526

captcha