কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি মিয়ানমার সরকারের অত্যাচারের কারণে এদেশের মুসলমানদের যে ক্ষতি সাধন হয়েছে, একারণে থাইল্যান্ডের ইসলামি ব্যাংকের পক্ষ থেকে ‘মিয়ানমারের মুসলমানদের রক্ষ করব’ শ্লোগান লিখিত টি-শার্ট তৈরি করেছে।
এই টি-শার্ট বিক্রি করে যে পরিমাণ টাকা উপার্জন হয়েছে ১৪ই ডিসেম্বরে মিয়ানমারের মুসলমানদের সাহায্যের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।
থাইল্যান্ডের ইসলামী ব্যাংক এই কর্মের মাধ্যমে মিয়ানমারের মুসলমানদের সমর্থন করছে এবং মিয়ানমার সরকার এদেশে মুসলমানদের উপর যে অবিচার করছে সেজন্য কঠোর ভাবে নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য যে, মিয়ানমারে সাহায্যের জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী এই টি-শার্ট ক্রয় করে মিয়ানমারে সাহায্য করতে পরবেন। প্রতি টি-শার্টের মূল্য ৩ ডলার এবং এক হাজারের মূল্য ৩৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।
1153409