IQNA

ইসরাইলে প্রতি তিন শিশুর মধ্যে একজন দারিদ্রসীমার নীচে জীবনযাপন করছে

0:49 - December 20, 2012
সংবাদ: 2467107
আন্তর্জাতিক বিভাগ: জাতীয় শিশু কাউন্সিলার রিপোর্ট অনুযায়ী, ইসরাইলে বহু শিশু দারিদ্রসীমার নীচে জীবনযাপন করছে। ২০১১ সালের জরিপ অনুযায়ী ইসরাইলে প্রতি তিন শিশুর মধ্যে এক শিশু দারিদ্রসীমার নীচে জীবনযাপন করছে।
‘Press TV’ বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাতীয় শিশু কাউন্সিলার (NCC)১৮ই ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে ইসরাইলে আর্থিক অবস্থা চরম সংকটের মুখে রয়েছে। এদেশে ৯ লাখ শিশু দারিদ্রসীমার মধ্যে রয়েছে। ২০১১ সালের জরিপ অনুযায়ী ইসরাইলে প্রতি তিন শিশুর মধ্যে এক শিশু দারিদ্রসীমার নীচে জীবনযাপন করছে।

এ জরিপ জায়নবাদির প্রধান ‘Shimon Peres’এর দপ্তর থেকেও জানানো হয়েছে। এই দপ্তর থেকে আরও জানিয়েছে, ২০১১ সালের জরিপ অনুযায়ী ৩৫.৬ শতাংশ শিশু তথা ৯ লাখ পাঁচ হাজার শিশু দারিদ্রসীমার নীচে জীবনযাপন করছে। ২০১০ সালে ইসরাইলে, দারিদ্রসীমার নীচে ৮৮৯৫০০ শিশু জীবনযাপন করেছে।

‘বিকল্প দারিদ্র প্রতিবেদন ২০১২’ নামক ইসরাইলি দাতব্য সংস্থা ‘লটার্টে’ এক জরিপ চালিয়েছে।
‘লটার্টে’র রিপোর্ট অনুযায়ী, ২০১২ সালে দরিদ্র পরিবারের মধ্যে অর্ধেক শিশুরা কাজ করতে বাধ্যে হয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী প্রতি পাঁচ শিশুর মধ্য এক জন কর্মের জন্য পড়ালেখা ত্যাগ করতে বাধ্য হয়েছে।

এছাড়াও এ প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, বর্তমানে প্রতিদিন ২৭ শতাংশ শিশু খাদ্য বিনা জীবন অতিবাহিত করছে। এ জরিপ ২০১১ সালে ২১ শতাংশ ছিল।

লটার্টের নির্বাহী পরিচালক ‘Eran Weintraub’ জানায়, এ জরিপ থেকে বোঝা যাচ্ছে সামাজিক বৈষম্য ও দরিদ্র ইসরাইলে স্থায়ী সংকট হয়ে দাঁড়িয়েছে। গত ১০ বছর ধরে এ ধরনের অবস্থা বিরাজ করছে। একারণে এ বিষয়টি সাময়িক বলে উড়িয়ে দেওয়ার কোন উপায় নেই। এদেশে যে ভাবে দরিদ্রতার হার বাড়ছে এটা আমাদের অত্যন্ত চিন্তকর বিষয়।
1157095
captcha