IQNA

পাকিস্তানে দুই শিয়া কর্মীর উপর সন্ত্রাসীদের হামলা

7:45 - December 24, 2012
সংবাদ: 2468954
সামাজিক বিভাগ: পাকিস্তানের পঞ্জাব রাজ্যের ফয়সালাবাদ শহরে সশস্ত্র সন্ত্রাসী দল, দুই শিয়া কর্মীর উপর হামলা চালায়। একারণে এই দুই শিয়া কর্মী গুরুত্বর আহত হন।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আহলে বায়েত (আ.)এর সাংগঠনিক কর্ম, ধর্মীয় বিভিন্ন শোকানুষ্ঠান ও উৎসব অনুষ্ঠান পরিচালনা কর্মের সঙ্গে লিপ্ত স্যাইয়েদ জাফার আলী এবং তার ভাইকে সশস্ত্র সন্ত্রাসী দল প্রকাশ্যে গুলি করছে। একারণে এই দুই ভাই গুরুত্বর আহত হয়েছে।

এ মর্মান্তিক ঘটনা ২২শে ডিসেম্বর দুপুরে ঘটেছে। এই দু ভাই ফয়সালাবাদ শহরের প্রধান সড়কে নিজেদের দোকানে ছিল এবং সশস্ত্র সন্ত্রাসী দল দোকানের মধ্যে প্রবেশ করে এই দুভাইকে গুলি করে পালিয়ে যায়।

বর্তমানে এই দুই ভাই ফয়ছালাবাদ শহরে ‘আল-আয়িদ’ হাসপাতালে ‘ICU’তে ভর্তি রয়েছে।
1159009
captcha