IQNA

আমেরিকায় মসজিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি

0:49 - December 25, 2012
সংবাদ: 2469627
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকান ইসলামী রিলেশন কাউন্সিলার একটি জরিপে উল্লেখ করেছে, এদেশে বিগত দশ বছরে ৭৪ শতাংশ মসজিদ বৃদ্ধি পেয়েছে।

‘mooslym’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান ইসলামী রিলেশন কাউন্সিলার (CAIR) একটি জরিপ অনুযায়ী, বিগত দশ বছরে এদেশে উল্লেখযোগ্য হারে মসজিদ বৃদ্ধি পেয়েছে।

এ কাউন্সিল উপর আমেরিকান মুসলিম নাগরিকদের অধিকারের দায়িত্বে রয়েছে। ‘The American Mosquée 2011’ নামক এক গবেষণার মাধ্যমে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশে ২১০৬টি মসজিদ রয়েছে। এই পরিসংখ্যান ২০০০ সালের তুলনায় ৭৪ শতাংশ বেশী।

আমেরিকান ইসলামী রিলেশন কাউন্সিলার এ পরিসংখ্যানকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার সঙ্গে অসম্পৃক্ত মনে না করে জানিয়েছে, ২০০১ সালে ১২০৯টি মসজিদ ছিল কিন্তু বিগত ১০ বছরে মসজিদের সংখ্যা বিস্ময়কর হারে বৃদ্ধি পেয়েছে।

এ মসজিদ গুলোর মধ্যে ১৯২টি মসজিদ নিউ ইয়র্ক, ১২০টি মসজিদ ক্যালিফোর্নিয়ায়, ১৬৬টি মসজিদ টেক্সাসে এবং ১১৮টি মসজিদ ফ্লোরিডায়ে নির্মাণ হয়েছে।

উল্লেখ্য যে, প্রতিবছর আমেরিকায় মুসলমানের সংখ্যা ৬ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। বারাক ওবামা ২০০৯ সালে এক বক্তৃতায় এদেশের মুসলিম জনসংখ্যার ৭০ লাখে কথা উল্লেখ করেছে।
1158996
captcha