IQNA

আবার বিশ্বনবীর (সা.) ব্যঙ্গচিত্র ছাপাবে কুলাঙ্গার ফরাসি পত্রিকা

21:31 - December 31, 2012
সংবাদ: 2473449
আন্তর্জাতিক বিভাগ: ফরাসি সাপ্তাহিক চার্লি হেবডো ইসলামের নবী ও মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)কে ব্যঙ্গ করে আরো কার্টুন প্রকাশ করবে বলে ঘোষণা করেছে। গত সেপ্টেম্বরে একই সাপ্তাহিক বিশ্বনবীর অবমাননা করে কার্টুন প্রকাশ করেছিল।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সাপ্তাহিক চার্লি হেবডো গতকাল (রোববার) এক ঘোষণায় বলেছে, আগামী বুধবার ইসলাম বিদ্বেষী এ সব ব্যঙ্গচিত্র প্রকাশ করা হবে। এ সাপ্তাহিকের সম্পাদক স্টিফেন চারবোনিয়ার বিশ্বের দেড়শ' কোটি মুসলমানের অনুভূতিকে আঘাত করে বলেছেন, "এ সব কার্টুন প্রকাশের ফলে যদি কেউ মর্মাহত হতে চায়, হবে।"

গত সেপ্টেম্বরে একই সাপ্তাহিক বিশ্বনবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর তা বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে বিশ্বের অনেক মুসলিম দেশেই ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছিল।

আমেরিকায় ইসলাম বিদ্বেষী সিনেমা তৈরির পর এই ফরাসি সাপ্তাহিক বিশ্বনবীকে ব্যঙ্গ করে গত ১৯ সেপ্টেম্বর এ সব কার্টুন প্রকাশ করে। আমেরিকায় ওই ন্যক্কারজনক সিনেমা তৈরির প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলমানসহ শুভবুদ্ধির অনেক মানুষ তীব্র প্রতিবাদে ফেটে পড়েছিলেন। মুসলিম দেশগুলোর পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও ভারতসহ অনেক অমুসলিম দেশেও এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছিল।#

রেডিও তেহরান

captcha