IQNA

কারবালায় ইমাম হোসাইন (আ.)এর চল্লিশায় সত্তর লাখ লোকের সমাগম

0:07 - January 01, 2013
সংবাদ: 2473476
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের কারবালা নগরীর শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ইমাম হোসাইন (আ.) এবং তার সাথীদের চল্লিশা উপলক্ষে কারবালায় ইতিমধ্যে প্রায় সত্তর লাখ লোক এ শহরে প্রবেশ করেছেন।
‘Jafari News’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কারবালা জেলা প্রশাসক এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি বছর আরবাইন উপলক্ষে কারবালায় অসংখ্য জিয়ারতকারী অংশগ্রহণ করবে।

কারবালা জেলা প্রশাসক আল-খাতাবি জানান, কারবালা ইমাম হোসাইন (আ.)এর মেহমানদের খেদমত করতে প্রস্তুত। এ শহরের হোটেলগুলো জিয়ারতকারীর সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, অনেক জিয়ারতকারী তিন সপ্তাহ আগে কারবালায় উপস্থিত হয়েছেন।
আরবাইনে অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য এদেশের সামরিক বাহিনী কঠোর নিরাপত্তার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছে।
1163774

captcha