IQNA

আবার মহানবী হযরত মোহাম্মাদ (সা.)এর ব্যঙ্গচিত্র ছাপিয়েছে ফ্রান্সের কুলাঙ্গার পত্রিকা

13:40 - January 06, 2013
সংবাদ: 2475975
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের কুলাঙ্গার পত্রিকা চার্লি হেবডো ২য় ডিসেম্বর বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।

‘ria’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের কুলাঙ্গার পত্রিকা চার্লি হেবডো ২য় ডিসেম্বর তথা বুধবার বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)এর ব্যঙ্গচিত্র নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং বিভিন্ন কোম্পানির নিকট বিক্রি করেছে।
সাপ্তাহিক চার্লি হেবডো রোববার এক ঘোষণায় বলেছে, আগামী বুধবার ইসলাম বিদ্বেষী এ সব ব্যঙ্গচিত্র প্রকাশ করা হবে। এ সাপ্তাহিকের সম্পাদক স্টিফেন চারবোনিয়ার বিশ্বের দেড়শ' কোটি মুসলমানের অনুভূতিকে আঘাত করে বলেছেন, "এ সব কার্টুন প্রকাশের ফলে যদি কেউ মর্মাহত হতে চায়, হবে।"
গত সেপ্টেম্বরে একই সাপ্তাহিক বিশ্বনবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর তা বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে বিশ্বের অনেক মুসলিম দেশেই ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছিল।
কুলাঙ্গার পত্রিকা চার্লি হেবডো কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক পত্রিকায় বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)এর জীবন কাহিনী নিছক একাডেমিক এবং তারা চেষ্টা করেছে মুসলমানদের গ্রহণযোগ্য বই থেতে বিভিন্ন তথ্য ব্যবহার করার!
এই কুলাঙ্গার পত্রিকা নিজেদের বিদ্রূপাত্মক পত্রিকায় হযরত মোহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে কাল্পনিক চরিত্র তুলে ধরেছে।
উল্লেখ্য যে, এখনও পর্যন্ত এই ওয়েবসাইটের পৃষ্ঠায় ব্যঙ্গচিত্র প্রকাশের কোন কথা লেখেনি।
1165657

captcha