IQNA

ফ্রান্সে ‘ইসলাম একেশ্বরবাদী’ নামক সম্মেলন অনুষ্ঠিত

1:23 - January 08, 2013
সংবাদ: 2476925
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের পূর্বাঞ্চলে অবস্থিত বাজানিশান শহরে ইসলামী সংস্থার উদ্যোগে ৬ষ্ঠ জানুয়ারিতে ‘ইসলাম একেশ্বরবাদী’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘pageshalal’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের ইসলামী সংস্থা দারুল হাদিস আল নুরে’র পক্ষ থেকে ৬ষ্ঠ জানুয়ারিতে ‘ইসলাম একেশ্বরবাদী’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে ইসলামী ঐক্য, মুসলমান সমাজে নারীর ভূমিকা, সত্যবাদী এবং সততা, ইসলামে জ্ঞান এবং জ্ঞানীদের স্থান সহ অন্যান্য বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে।

এ সম্মেলন স্থানীয় সময় সকাল ১১ ঘটিকায় শুরু হয়েছে এবং রাত্র ৮ ঘটিকা পর্যন্ত অব্যাহত ছিল। একযোগে ফরাসি এবং আরবি ভাষায় উপস্থাপন করা হয়েছে।
1167133
captcha