IQNA

কুদস বিভক্ত হবে না : নাতানিয়াহু

23:01 - January 08, 2013
সংবাদ: 2477585
আন্তর্জাতিক বিভাগ : জায়নবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী এদেশের সরকারী চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন ততদিন কুদসকে দু’ভাগে বিভক্ত হতে দেবেন না।
আল-আলাম চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নাতানিয়াহু জায়নবাদী ইসরাইলের ২ নং চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে, সম্প্রতি চালানো এক জরিপের প্রতিক্রিয়ায় –যাতে ফিলিস্তিনের সাথে সন্ধীচুক্তি বাস্তবায়নের পক্ষে ইসরাইলীদের তিন ভাগের দুইভাগ বাইতুল মুকাদ্দাস দু’ভাগে বিভক্ত হওয়ার প্রতি রায় দিয়েছে- বলেছেন : যতদিন আমি ইসরাইলের প্রধানমন্ত্রী থাকবো ততদিন এ কাজ বাস্তবায়ন হতে দেব না।
তিনি হুশিয়ারী উচ্চারণ করে দিয়ে বলেন : যদি কুদস ভাগ হয়ে যায় তবে ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) ইসরাইলের সীমান্তবর্তী দেয়াল অবধি অগ্রসর হবে।
উল্লেখ্য, জায়নবাদী ইসরাইল ১৯৬৭ সালের জুনের যুদ্ধে পূর্ব কুদস অঞ্চলকে দখল করে ১৯৪৮ সালে দখলকৃত কুদসের অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত করে নেয়।#1168106
captcha