কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি কায়রো যাবেন। আগামী ৭ ফেব্রুয়ারি ওই সম্মেলন শুরু হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি যখন মিশরের রাজধানী কায়রো সফর করছেন তখন এ খবর এল। এ সফরে সালেহি মিশরের প্রেসিডেন্ট ড. মুরসির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। এ বৈঠক আজ (বৃহস্পতিবার) রাতেই অনুষ্ঠিত হয়েছে। সালেহি গতরাতে কায়রো পৌঁছান এবং আশা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্টর পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দেবেন।
১৯৭৮ সালে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ক্যাম্প ডেভিড চুক্তি সই এবং পরবর্তীতে ইরানের সাবেক স্বৈরশাসক রেজা পাহলভিকে মিশরে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর তেহরান-কায়রো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে গণ-বিপ্লবের মুখে মিশরের সাবেক স্বৈরাচার হোসনি মুবারকের পতনের পর ইরান ও মিশরের সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করেছে।#রেডিও তেহরান