কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনে মার্কিন বিমান হামলায় সৌদি আরব সহযোগিতা দিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি আজ এ মন্তব্য করলেন।
মানসুর আরানি আরো বলেছেন, ইয়েমেনে পাইলট বিহীন বিমান (ড্রোন) হামলার ক্ষেত্রে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সহযোগিতা করছে সৌদি আরব। তিনি আরো বলেন, সৌদি আরবের তেল বেচা অর্থ এখন বিশ্বের সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়ন ও বিস্তারের কাজে ব্যবহার করা হচ্ছে।
এ ধরনের সহযোগিতা গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সৌদি আরব এখন গোটা মধ্যপ্রাচ্যের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলেও তিনি জানান।
জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আব্বাস আলী মানসুর আরানি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরস্পরের মধ্যে সহযোগিতার মাধ্যমেই কেবল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চত করা সম্ভব। অতীত অভিজ্ঞতা প্রমাণ করে, বিজাতীয় শক্তি মধ্যপ্রাচ্যে ঢোকার পর থেকেই আঞ্চলিক ভারসাম্য ও নিরাপত্তা বিঘ্নিত হতে শুরু করেছে।#তেহরান রেডিও