IQNA

মার্কিন বাহিনী কর্তৃক পবিত্র কোরআন অবমাননা; তুরস্কের জনতার বিক্ষোভ

15:53 - January 13, 2013
সংবাদ: 2479479
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কে অবস্থিত মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ইসলাম, মসজিদের মানহানি এবং পবিত্র কোরআন শরীফ অবমাননা করার কারণে এদেশের জনতা বিক্ষোভ করেছে।

‘Press TV’ বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংরেজি নববর্ষ উপলক্ষে আমেরিকান একদল মাতাল সৈন্যরা একটি মসজিদে প্রবেশ করে মসজিদের জানালা ভাংচুর এবং কয়েক খণ্ড পবিত্র কোরআন ধ্বংস করেছে।
এই কুকর্মের প্রতিবাদে তুরস্কের জনতারা এদেশের দক্ষিণে ‘অডানা’ শহরে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর ঘাটিতে ১২ জানুয়ারি তথা শনিবার বিক্ষোভ মিছিল সমবেত করেছে।
বিক্ষোভকারিরা ইসলামের অবমাননা কারিদের সনাক্তকরণ ও শাস্তির প্রত্যাশা করেছে এবং তুরস্ক থেকে আমেরিকান সামরিক বাহিনীকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে।
মার্কিন বাহিনীর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ বিষয়ে পর্যবেক্ষণ শুরু করেছে এবং পর্যবেক্ষণের শেষ এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
1170366
captcha