Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ রোববার রাতে টেলিভিশনে বরখাস্তের এ ঘোষণা দেন। সোমবার এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে প্রদেশটি পরিচালিত হবে কেন্দ্রীয় সরকারের অধীনে। এদিকে প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির স্থলে গভর্নরকে তার দায়িত্ব দেয়া হয়েছে। পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বৃহস্পতিবার শিয়া অধ্যুষিত এলাকায় দুটি বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভি। এতে ৯২ জন নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হন। হতাহতদের অধিকাংশই ছিলেন শিয়া সম্প্রদায়ের মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোমা হামলার পর এর প্রতিবাদে চার দিন ধরে হাজার হাজার শিয়া মুসলিম তাদের জীবনের নিরাপত্তার দাবিতে বোমা হামলায় নিহতদের কফিন দিয়ে পথ-অবরোধ কর্মসূচি পালন করে। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বিক্ষুব্ধ শিয়া সম্প্রদায়ের মানুষ নিহতদের কবর না দিয়ে বিক্ষোভ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। তারা কোয়েটা শহরের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে তুলে দেয়ারও দাবি জানিয়েছেন।
এদিকে গণতন্ত্র নাকি কঠোর শাসক কোন ধরনের ব্যবস্থা পছন্দ, এমন প্রশ্নের জবাবে বেশিরভাগ পাকিস্তানি কঠোর শাসনকেই পছন্দ করেছে। তাদের সঙ্গে রয়েছে রুশরা।#