‘Postcode Gazette’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এদেশের স্কুল, বিশ্ববিদ্যালয়, গির্জা সহকার সকল আগ্রহী ব্যক্তিমণ্ডলী এই মসজিদ পরিদর্শন করতে পারবে এবং এই মসজিদ পরিদর্শন করে ইসলাম ও মুসলমান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে পারবে।
মদিনা মসজিদ কমিটির প্রধান ‘ওহিদ আখতার’ জানিয়েছেন, প্রোগ্রামের শুরু থেকে এপর্যন্ত ছয় হাজারের অধিক ইচ্ছুক অমুসলিম এই মসজিদ পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, এই প্রোগ্রামটি নিয়মিত ভাবে ইসলাম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, ইসলাম সম্পর্কে ভ্রান্তি ধারণা বর্জন, সহনশীলতা এবং বিভিন্ন ধর্মের মধ্যে সুসম্পর্ক গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
1171958