Thebengalitimes এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের মর্যাদা বাড়ানো হয়। এর ফলে তাদেরকে পর্যবেক্ষক থেকে নন মেম্বার স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত মাসে ঘোষণা দিয়েছিলেন, ফিলিস্তিনের পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্রসহ সব ধরণের কাগজপত্রে ফিলিস্তিন রাষ্ট্র উল্লেখ থাকবে। এছাড়া মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের বদলে ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হবে।
বার্তা সংস্থা ডিপিএর মতে, রামাল্লাহর তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা সাংবাদিকদের প্রেস কার্ডে এই পরিবর্তন আনতে শুরু করেছে। তবে আরেক বার্তা সংস্থা এপি জানিয়েছে, আপাতত পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্রে এই পরিবর্তন আনা হবে না। ইসরায়েলের আপত্তির মুখে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে।