আন্তর্জাতিক বিভাগ : ‘রেসালতের বসন্ত’ শীর্ষক ৭ম আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব, মহানবী হযরত মুহাম্মাদ (স.) ও ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৭শে জানুয়ারী ইরাকের পবিত্র কারবালা শহরে অনুষ্ঠিত হবে।
কাফিল ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ উত্সব, ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাজার পরিচালনা পরিষদের আর্থিক সহযোগিতায় এবং ‘মহানবী (স.) এর অনুসরণের মাধ্যমে সন্ধীর বার্তাকে সমগ্র বিশ্বে প্রচার করবো’ শীর্ষক শ্লোগান নিয়ে আগামী ২৭শে জানুয়ারী হতে কারবালায় শুরু হতে যাচ্ছে এ উত্সব ২৯শে জানুয়ারী নাগাদ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও চিন্তাবিদগণ তাদের গবেষণা লব্ধ লেখা এ উত্সবে প্রেরণ পূর্বক এতে সক্রিয় অংশগ্রহণ করবেন।#1172565