নাইজেরিয়ায় প্রকাশিত ডেইলি টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা আগামী এপ্রিল মাসে এদেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ ‘যামফারা’য় অনুষ্ঠিত হবে।
যামফারা প্রদেশের সহকারী গভর্ণর এবং এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান ইব্রাহিম ওকালা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : যামফারাহ রাজ্য সরকার এ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
তিনি প্রতিযোগিত আয়োজন স্থল পরিদর্শন করে প্রতিযোগিতার জন্য প্রস্তুতকৃত স্থান ও কর্মসূচীর বিষয়ে গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
জনাব ওকালা আরো বলেন : মহান আল্লাহর ইচ্ছায় এ প্রতিযোগিতাকে সফলভাবে আয়োজনের জন্য আমরা সকলেই বিগত বছরগুলোর চেয়ে অধিক চেষ্টা চালাবো।
উল্লেখ্য, গত বছর (২০১২) এ প্রতিযোগিতা কাতসিনা প্রদেশে অনুষ্ঠিত হয় এবং এ প্রদেশের প্রতিদ্বন্দী মুজতাবা মাহমুদ এতে প্রথম স্থান অধিকার করেন।# 1172579