iloubnan ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সিরিয়ার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে এদেশের সরকার বিরোধীদের রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউনেস্কো প্রধান। তিনি এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন : গৃহযুদ্ধসহ অন্যান্য বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যে সকল যুবকরা তাদের পড়াশুনা চালিয়ে যাচ্ছে তাদেরকে হত্যা করা সত্যিই মর্মান্তিক বিষয়।
হামলায় নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করে বলেন : এ সন্ত্রাসী হামলা সমগ্র সিরিয়ার জন্য একটি কালো দিন। জ্ঞান অন্বেষণের মত বিষয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সিরিয়ায় তত্পর সকল দলের প্রতি তিনি আহবান জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার সিরিয়ার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের রকেট হামলায় অন্তত ৯০ জন নিহত এবং অপর ১৬০ জন আহত হয়।
এখনো পর্যন্ত কোন দল বা ব্যক্তি এ সন্ত্রাসী হামলার দায়িত্ব শিকার করেনি। কিন্তু সিরিয়ার অফিশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে যে, সিরিয়া তত্পর সশস্ত্র সন্ত্রাসী দলসমূহের একটি এ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রথমদিনে দু’টি রকেট নিক্ষেপের মাধ্যমে হামলা চালিয়েছে।# 1173309