IQNA

সেনেগালে ঈদে মিলাদুন্নবী পালিত হবে

23:05 - January 20, 2013
সংবাদ: 2483427
আন্তর্জাতিক বিভাগ : সেনেগালে আগামী ২৩শে জানুয়ারী বুধবার ইসলামি ঐক্য সপ্তাহের শুরুতে মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল আয়োজিত হবে।
APS ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সেনেগালের ধর্মীয় নেতারা এদেশের সকল মুসলমানদেরকে মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মাহফিলে অংশগ্রহণের প্রতি আহবান জানিয়েছেন।
সেনেগালের বৃহত এ আনন্দ মাহফিল চলতি বছর ‘ইসলাম; সমাজের সকল চাহিদা মেটাতে সক্ষম’ শীর্ষক শিরোমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে সমগ্র সেনেগালের মুসলমানদের নিকট এ বাণী পৌঁছে দেওয়া হবে যে, সেনেগাল সমাজে বিদ্যমান সমস্যাবলী’র সমাধানের লক্ষ্যে আমাদেরক অবশ্যই ঐশী নির্দেশাবলী পালন করতে হবে।
সেনেগালের জনৈক ধর্মীয় নেতা এ সম্পর্কে বলেন : ভ্রাতৃত্ব, সহযোগিতা, অন্যের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি বিষয় ইসলামের মৌলিক বিষয়াবলীর অন্যতম। জনগণ এসবের সহযোগিতায় তাদের সম্মুখে বিদ্যমান সকল সমস্যা দূর করতে সক্ষম।
এ আনন্দ মাহফিলকে অত্যন্ত আড়ম্বরভাবে আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন ধর্মীয় এ নেতা।# 1174694
captcha