IQNA

সংযুক্ত আরব আমিরাতের হেফজে কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে

23:11 - January 21, 2013
সংবাদ: 2484104
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : সংযুক্ত আরব আমিরাতের ১৪তম হেফজে কুরআন প্রতিযোগিতা আগামী ৬ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
দৈনিক দারুল খালিজের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা ‘শেইখাহ হিন্দ বিনতে মাকতুমে’র নামে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব গতকাল ৩০শে জানুয়ারী আরব আমিরাতের বিভিন্ন শহরে শেষ হয়েছে।
প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান ইব্রাহিম মুহাম্মাদ আবু মিলহা জানিয়েছেন : এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব দীর্ঘ ৮ দিন যাবত অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন : এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ৬ই ফেব্রুয়ারী শুরু হবে।#1175165
captcha