আল-আলাম চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সৌদি আরবের রাজধানীতে গতকাল ২১শে জানুয়ারী বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে নিরাপরাধ নাগরিকদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে এদেশের জনগণ।
মদিনা মুনাওয়ারা’তেও নারীরা প্রতিবাদ সমাবেশ আয়োজনের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবী জানিয়েছে। দাম্মামেও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আল-বুরাইদা’তে গ্রেপ্তারকৃতদের সন্তানরা এক প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী’র আন্তর্জাতিক আদালতে বিচারের দাবী জানিয়েছেন।
এদিকে সৌদি আরবের ১ শতাধিক আলেম কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে গ্রেপ্তারকৃত এ সকল ব্যক্তিদের অনতিবিলম্বে মুক্তির দাবী জানিয়ে বলা হয়েছে : গ্রেপ্তারকৃতদের মাঝে এমন অনেক ব্যক্তিও রয়েছে যাদেরকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে।
উল্লেখ্য, তত্পরতা বন্ধের শর্তে কিছু বন্দীকে ছেড়ে দেওয়ার বিষয়ে সৌদি আরবের বাদশাহ’র প্রস্তাবকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক ক্ষমা সংস্থা। অনতি বিলম্বে রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য সৌদি কর্তৃপক্ষের বরাবর দাবী জানিয়েছে সংস্থাটি।#1174782