University of Malaysia ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন ‘মালায়া’ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত কুরআন ও হাদীস স্ট্যাডি একাডেমী’র উদ্যোগে অনুষ্ঠিত হবে।
দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে সুন্নতে নববী রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, সুন্নতে নববী রক্ষার সম্মুখে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ সম্পর্কে মুসলমানদেরকে অধিক অবগত করা, ইলমি গবেষণার মাধ্যমে সুন্নতে নববী রক্ষা করা এবং চিন্তাবিদ ও হাদীসে নববী বিষয়ক বিশেষজ্ঞদের সহযোগিতায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহের মোকাবেলা ইত্যাদি উদ্দেশ্যে আলোচিত হবে।
মহানবী (স.) এর ব্যক্তিত্বের পরিচিতি উপস্থাপনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, সাহিত্যগত দিক হতে মহানবী (স.) এর হাদীসসমূহ রক্ষার বিষয়ে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, সুন্নতে নববী রক্ষার্থে সক্রিয় ওলামাদের সম্মুখে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং বর্তমান যুগে মহানবী (স.) এর সুন্নত রক্ষার পথে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ –এ ৪টি বিষয়বস্তু নিয়ে এ সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। এ সম্মেলন ইংরেজী, আরবী ও মালায়ু ভাষায় অনুষ্ঠিত হবে।
এ সেমিনারে অংশগ্রহণ করতে ইচ্ছুকগণ আগামী ১লা ফেব্রুয়ারী নাগাদ তাদের প্রবন্ধের সারসংক্ষেপ ইংরেজী ও মালায়ু ভাষায় musnad2.bm@gmail.com এবং আরবী ভাষায় musnad.ar@gmail.com ই-মেইল-এ প্রেরণ করতে পারবেন।#1174627