লেবানন ফাইল্স এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ আগামী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে ভিডিও কনফ্রান্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী এবং ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে দক্ষিন বৈরুতের দাহিয়া অঞ্চলে তার এ বক্তব্যের ভিডি সরাসরী সম্প্রচারিত হবে।
সৈয়দ হাসান নাসরুল্লাহ তার বক্তব্যে ইসলামি ঐক্য, মুসলিম ও আরব বিশ্বে তাকফিরী ঢেউয়ের মোকাবেলা এবং পাকিস্তান, ইরাক ও কিছু কিছু ইসলামি দেশে শিয়া হত্যার নিন্দা জানাবেন।
এছাড়া তিনি তার বক্তব্যে সিরিয়া সংকট সমাধানের বিষয় এবং এবং এদেশের রাষ্ট্রপতি বাশার আসাদের সমর্থন জানাবেন।#1176410