IQNA

আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে : ফ্রান্স

17:40 - January 25, 2013
সংবাদ: 2485743
আন্তর্জাতিক বিভাগ: অবশেষে ফ্রান্স স্বীকার করেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্যারিস আরো বলেছে, তারা যে আশা করেছিল তা হয়নি।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস গতকাল (বৃহস্পতিবার) হতাশা ব্যক্ত করে বলেছেন, "কাজগুলো হচ্ছে না। আমরা যা আশা করেছিলাম অর্থাত বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করা এবং বিরোধী জোটকে ক্ষমতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।"

গত মাসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, প্রেসিডেন্ট বাশার আসাদের পতন নিকটবর্তী। কিন্তু এখন সে অবস্থান পরিবর্তন করে এখন তিনি বলছেন, আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সফল হয়নি।

গত ১৩ নভেম্বর ইউরোপের মধ্যে ফ্রান্সই সবার আগে সিরিয়ার বিরোধীদের জোটকে বৈধ কর্তৃপক্ষ বলে স্বীকৃতি দেয়। সে সময় তারা সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহের কথাও ঘোষণা করেছিল।

এরপর ১৬ নভেম্বর ফ্রান্স বলেছিল, সিরিয়ার ওপর যে অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা দরকার যাতে দেশটির বিরোধী গ্রুপগুলোর কাছে অস্ত্র সরবরাহ করা যায়। ফ্রান্সের ওই ঘোষণার পর রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ একে অসভ্য আগ্রহ বলে মন্তব্য করেছিলেন।তেহরান রেডিও
captcha