IQNA

মিশরে কোরআন হেফজ করার পদ্ধতির আলোকে আন্তর্জাতিক সম্মেলন

17:40 - January 25, 2013
সংবাদ: 2485744
আন্তর্জাতিক বিভাগ: মিশরের ‘এইনুল সাখানে’ শহরে ২৭ জানুয়ারিতে পবিত্র কোরআন হেফজ করার বিভিন্ন পদ্ধতির আলোকে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘ISESCO´ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন ‘ইসাকু’ নামে ইসলামী বিজ্ঞান এবং সংস্কৃতি শিক্ষামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট পঞ্চাশের অধিক ক্বারি এবং হাফেজে কোরআন উপস্থিত থাকবেন।

এছাড়াও এ সম্মেলনে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং মিশরের কুরআনিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও প্রধানগণ উপস্থিত থাকবেন এবং কোরআন হেফজের বিভিন্ন পদ্ধতিসমূহ ব্যক্ত করবেন। উক্ত আন্তর্জাতিক সম্মেলন ২৭শে জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারি পর্যন্ত একাধারে অব্যাহত থাকবে।

উক্ত সম্মেলনে ‘ইসাকু’ নামে ইসলামী বিজ্ঞান এবং সংস্কৃতি শিক্ষামূলক প্রতিষ্ঠানের গবেষক ‘ইউসুফ আবুদাক্বা’ মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
1177237

captcha