IQNA

নাইজেরিয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)

23:35 - January 25, 2013
সংবাদ: 2485807
আন্তর্জাতিক বিভাগ : যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হচ্ছে সারা নাইজেরিয়া ব্যাপী।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রবিউল আওয়াল মাসের শুরু হতে এ মাসের শেষ নাগাদ দেশের সকল জেলা শহর ও গ্রামে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করে থাকে।
এ মাহফিলসমূহে ধর্মীয় আলেম ও চিন্তাবিদগণ মহানবী (স.) এর নৈতিক বৈশিষ্ট্য, ধর্মপ্রচারের যুগে তাঁর উপর বয়ে যাওয়া বিভিন্ন বিপদের বর্ণনা করে বক্তব্য রাখেন এবং তাঁর শানে বিভিন্ন কাসিদা, কবিতা ইত্যাদিও পরিবেশন করা হয়।
এছাড়া নাইজেরিয়ান মুসলমানদের একটি দল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দুস্থ্য মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। এর পাশাপাশি বিভিন্ন মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝেও খাদ্য বিতরণের এ কর্মসূচী রয়েছে। মুসলমানদের কেউ কেউ দলীয়ভাবে সাদা পোষাক পরে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে এবং এ আনন্দ মিছিলের মাধ্যমে তারা তাদের স্বদেশীদের নিকট এ বাণী পৌঁছে দিতে চায় যে, মহানবী (স.) এর জন্মদিনে সকলের উচিত আনন্দিত হওয়া।# 1177170
captcha